রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সব সময়ই বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে : শি জিনপিং

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সব সময়ই বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল তারেক রহমান ও সি চিন পিংয়ের বৈঠকের ছবি শেয়ার করে ক্যাপশনে এ তথ্য জানিয়েছেন। মাও নিং উল্লেখ করেন, ‘সি চিন পিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নের প্রতি চীন সব সময়ই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে এবং বাংলাদেশের সব জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এসেছে।’

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।’

এছাড়া, বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে চীন। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দেশটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর