রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ ও হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নেতৃত্ব দেবেন মোঃ জাহিদ হাসান (সেশন: ২০২১-২০২২) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হোসেন (সেশন: ২০২১-২০২২)।

গত ২৩ জুন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার এবং ড. হেনা রানী বিশ্বাসের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটি গঠনে সম্মতি প্রকাশ করে স্বাক্ষর করেন সংগঠনটির সাবেক সভাপতি রাব্বি তালুকদার রাকিব এবং সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ।

তাছাড়া নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জুবায়ের আল মাহমুদ। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান বাপ্পী, ইফফাত আরা আঁচল, নজরুল ইসলাম সোহাগ, পিয়াল হাসান আর শেখ রাজ আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মোহাম্মদ রাকিব হাসান। তাছাড়া অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাদিয়া নূর শ্বেত, ফারিয়া সুলতানা লিজা, আনাস রাফি এবং সুমাইয়া ইসলাম মিম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইয়াসির রুদ্র এবং আরিফিন হোসেন।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সভাপতি মোঃ জাহিদ হাসান বলেন: “ঢাকা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে জেলা সমিতি সবসময় ছিল এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আশা রাখি, এই কার্যক্রমকে আরও বেগবান করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক মোঃ হোসেন বলেন: “ঢাকা জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। এই সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য আমাদের থাকবে। যারা সবসময় আমাদের পাশে ছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর