বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন

ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মন্ত্রীসভায় শপথ গ্রহনের জন্য ডাক পাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন এই সংসদ সদস্য নিজেই।

এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর