বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিএনপি যেভাবে চায়, সেভাবেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ করা হবে :উপদেষ্টা আদিলুর রহমান খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবন নির্ধারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মতামতকে প্রাধান্য দেওয়া হবে। দলটি যেভাবে চায়, সেভাবেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

উপদেষ্টা জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাসা প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের কাজ চলছে এবং শপথ গ্রহণের সময়ের মধ্যেই এগুলো প্রস্তুত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে তিনি বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যেভাবে চান, সেভাবেই ব্যবস্থা করা হবে।”

আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে দেশকে বের করে একটি নতুন ধারায় আনার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গেই কথা বলা উচিত। জনগণের অভিজ্ঞতা ও মাঠের বাস্তবতার সঙ্গে ওই প্রতিবেদনের সব বিষয় এক নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়েছে। যেসব ক্ষেত্রে এখনও কাজ বাকি রয়েছে, সেগুলোও দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর