ঢাকা, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান বিএনপির চেয়ারম্যান অফিসে আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
তারা আশা করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আপনার নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক। আপনার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সেই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনাও করেন তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর পরপরই শপথ নেবে তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ।
Leave a Reply