রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ইসরায়েলি আগ্রাসনের পর থেকে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরাইলি বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল। তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিভুক্ত তথ্যকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরের যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা হয়নি।

২৯ জানুয়ারি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজসহ দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানায়, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের হিসাব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা এতে অন্তর্ভুক্ত নয়। কারা সন্ত্রাসী ছিলেন বা সরাসরি জড়িত ছিলেন না—এটি নির্ধারণে আমরা কাজ করছি।”

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এই বিষয়ে বলেছে, “যেকোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর