শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ভোটের স্বচ্ছতা নিয়ে ইসি কোনো আপস করবে না : ইসি আব্দুর রহমানেল মাছউদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ সময় দেখুন

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে ইসি কোনো আপস করবে না। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় আছে। রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না ইসি।

আশা করছি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভালো ভোট হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন,ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই।

রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে।

জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কারণ তাদের নিবন্ধন বহাল রয়েছে। আইন অনুযায়ী তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর