মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

যশোর-৪ আসনে গণঅধিকার পরিষদের আবুল কালাম প্রার্থিতা ফিরে পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

ঢাকা, ১৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তাকে গ্রহণ করতে একটি আদেশ দিয়েছেন। এ সময় আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।

 

আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থদিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়। এছাড়া ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

 

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন।

 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম গাজী বলেন, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছিলাম। মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেন। বুধবার রায়ের কপি হাতে পেয়েছি।

 

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে পারেননি যশোর-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল কালাম গাজীসহ ছয়জন। এই বিষয়ে অভিযোগ এনে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন মনোনয়নপত্র জমা না দিতে পারা একাধিক প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর