মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নির্বাচনে জেলা প্রশাসকদের বিরুদ্ধে কোনো বিচ্যুতি দেখতে পেলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ সময় দেখুন

ঢাকা, ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, নির্বাচনে জেলা প্রশাসকদের বিরুদ্ধে কোনো বিচ্যুতি দেখতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি জানান, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই তখন সেভাবে ব্যবস্থা নেব। যদি কোনো নির্দিষ্ট উদাহরণ পাওয়া যায় যে কোথাও বাস্তবভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে বিষয়টি বিবেচনায় নেব।

 

তফসিলের আগে নিয়োগ দেওয়া ডিসিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে আপনি কি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আশাবাদী— প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি তো এখনো আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।

 

তিনি আরও বলেন, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন— এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর