সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

জামায়াতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত : বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ সময় দেখুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম), ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটে এ কে এস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জামায়াত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত। সে হিসেবে তাদেরও ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস ঘেঁটে দেখলেই সত্য স্পষ্ট হয়ে যায়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান, একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

হুম্মাম কাদের বলেন, আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবেই পরিচিত ছিলাম। এটা কোনো নতুন দাবি নয়, এটা ইতিহাস। রাঙ্গুনিয়ার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে উদ্বোধন করা হয়েছে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ কে এস ডায়াগনস্টিক সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে। ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং রাঙ্গুনিয়ার স্বাস্থ্যখাতে এটি একটি ইতিবাচক সংযোজন বলে মন্তব্য করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর