মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ঢাকায় গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৩ সময় দেখুন

ঢাকা, ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আশরাফুল আলম শিমুলকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানার হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা থাকায় পরে তাকে যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গতকাল রাতে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা আছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

জানা যায়, আশরাফুল আলম শিমুল মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি এক শতাংশ স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাইবাছাই পর্বে তার মনোনয়ন ফরম বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর