মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০৩ সময় দেখুন

ঢাকা, ০৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ মতবিনিময় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

 

এ আসনের চারটি থানার মধ্যে আজ তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীদের সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

 

সভাশেষে নাছির জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটারদের কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর