মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নোয়াখালী-০৬ আসনে এনসিপির হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

নোয়াখালী, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হিসেবে নোয়াখালী -০৬ (হাতিয়া) আসনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (০৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আরিফুর রহমান তুহিন।

 

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুজন স্বতন্ত্রসহ তিন জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা৷

 

এদিকে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

 

এদিন দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাজধানীর রামপুরা বনশ্রী বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান এরই মধ্যে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর