ঠাকুরগাঁও, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
Leave a Reply