মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০২ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পটুয়াখালীর দুমকিতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার বাদ আছর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান  নান্নু, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরিফ, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান  হান্নান, মো. সাদ্দাম হোসেন, সরকারি জনতা কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মো. আরাফাত হোসেন আরিফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মো. আরিফসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ও স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন  দোয়া

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর