মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

হিরো আলম তার মনোনয়নপত্র গ্রহণ করার জন্য ক্ষমা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

ঢাকা, ০১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিতে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ক্ষমা চেয়ে তার মনোনয়নপত্রটি গ্রহণ করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি।

 

আবেদনপত্রে তিনি জানান, গত ২৯ ডিসেম্বর তারিখে বগুড়ার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। তবে ওই দিন প্রচণ্ড ভিড়ের কারণে বিকেল ৫টার নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট অতিক্রম হওয়ায় সহকারী রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানান।

 

আবেদনে হিরো আলম উল্লেখ করেন, বিষয়টি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তিনি এর জন্য ক্ষমাপ্রার্থী।

 

তিনি নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচারের স্বার্থে তার মনোনয়নপত্র গ্রহণের জন্য আদেশ দেওয়ার আবেদন জানান।

 

উল্লেখ্য, হিরো আলম এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আম জনতার পার্টির প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর