আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মানষকন্যা, আপোষহীন জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আজ রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা বিএনপির ডাকে আয়োজিত আজ বিকেল তিনটার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে,এ সংবাদে উপজেলার দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ওই জানাজায় অংশ গ্রহণ করেন। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জানাজায় অংশ গ্রহণ করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।
জানাজায় অংশ গ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,
বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র সহ সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিএনপি নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রপ্রচার করেন বিভিন্ন সংবাদমাধ্যম কর্মীগণ। জানাজা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply