মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

আসুন যার যার অবস্থান থেকে দেশকে সুন্দর করে গড়ে তুলি : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ সময় দেখুন

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার বিকালে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, , যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ পল্টনে আমাদের কোনো কর্মসূচি নেই। তাই আপনারা রাস্তা ছেড়ে দিয়ে যার যার কাজ চলে যান। কারো যেনো যাতায়াতে দুর্ভোগ পহাতে না হয়। আমরা পরবর্তীতে একটি কর্মসূচি দেব। তখন আবার আপানাদের সঙ্গে কথা বলব।

 

তিনি বলেন, যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব, আমরা ততটুকু সচেষ্ট হই। ছোট ছোট কাজ করার মাধ্যমে আসুন দেশটাকে গড়ে তুলি।

 

এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।

 

কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেও আজই প্রথম সরাসরি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত হলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর