বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিণ বিহারি পাইলট উচ্চ বিদ্যালয় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৮ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৮ শে ডিসেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হতে বেলা একটা পর্যন্ত এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।পাবনা জেলার বেড়া উপজেলায়, ১২৬ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে মোট ১৬ টি কক্ষে ৬৮২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও, ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক  আলী আশরাফ জানান, আমাদের বিদ্যালয় এর একটি ঐতিহ্য আছে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বেড়া উপজেলার মোট ২৭ টি উচ্চ বিদ্যালয় হইতে ৬৬২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মেধা যাচাই এর ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা থাকার কারণে  প্রধান শিক্ষক তার সাক্ষাৎকার রেকর্ড করতে অসমতি জানান। উক্ত কেন্দ্রের ১৬ টি পরীক্ষা কক্ষের মোট ৩৪ জন শিক্ষক শিক্ষিকা পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

 

আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে উক্ত পরিক্ষা কেন্দ্র সচিব, আলী আশরাফ,এসব বিষয়ে জানান। উপজেলা প্রশাসন  ও পুলিশ প্রশাসন দ্বায়িত্ব পালন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর