বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

ডা. জোবায়দা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১০ সময় দেখুন

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই (ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট) ভবনে গিয়ে তারা ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমান ইটিআই ভবনে পৌঁছান। এরপর ১২টা ২৬ মিনিটে তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাইসহ ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করা হয়। নিবন্ধন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাইমা রহমান নির্বাচন কমিশন প্রাঙ্গণ ত্যাগ করেন।

 

নিরাপত্তাজনিত কারণে নির্বাচন কমিশন ভবনের ভেতরে সাংবাদিকসহ সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়। সংবাদকর্মীদের ইসি চত্বরের বাইরে অবস্থান করতে দেখা যায়। পুরো এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসি ভবনের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

 

নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, সাধারণ নাগরিকদের মতোই প্রচলিত নিয়ম অনুসরণ করে ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা আইনে তাদের নাম অন্তর্ভুক্তিতে কোনো ধরনের আইনি জটিলতা ছিল না।

 

তবে এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর