মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

পটুয়াখালীর বাউফলে গণ অধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৬ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

 

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)  দুপুর ১২টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে এমপি প্রার্থী হাবিবুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাওয়ার আগে উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

 

এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হাওলাদার, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. শাকিল আহমেদ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হালিম মোল্লা এবংউপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ।

 

এমপি প্রার্থী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের দল। আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”

 

নেতৃবৃন্দরা জানান, গণ অধিকার পরিষদ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বদা সচেষ্ট। আসন্ন নির্বাচনে দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় নিয়ে অংশগ্রহণ করবে।

 

তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করেন এবং জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচিত করতে পারেন সে আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর