মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে আনন্দ ও প্রার্থনায় বড়দিন উদযাপিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৪ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “পাহাড়ঘেরা রাঙ্গামাটিতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের আসামবস্তী এলাকায় অবস্থিত ‘নির্মলা মারিয়া গির্জা’য় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

 

​উৎসব উপলক্ষে গির্জাটিকে বর্ণিল সাজে সাজানো হয়। প্রার্থনায় অংশ নিতে সকাল থেকেই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ গির্জায় ভিড় জমান। জগতের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়।

 

​প্রার্থনা শেষে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য কেক কাটার অনুষ্ঠান। এসময় শিশু ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বড়দিনের কেক কাটেন আয়োজকরা। একে অপরকে বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খুদেদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে উপস্থিত ছিলেন গির্জার ফাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

​উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে গির্জা প্রাঙ্গণে বড়দিনের ঐতিহ্যবাহী ‘ক্রিসমাস ট্রি’ স্থাপন এবং আলোকসজ্জা করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ভক্তরা স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আচার পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর