রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৪ সময় দেখুন

চট্টগ্রাম, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাক চট্টগ্রামে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

 

এছাড়া যেসব আবেদনকারীর ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণার খবরে চট্টগ্রামসহ আশপাশের জেলার ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ভিসা সেন্টার পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর