মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাঙামাটিতে মানসিক প্রতিবন্ধী ভবঘুরের ব্লেড হামলা : আহত ২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “​রাঙামাটি জেলা শহরে এক মানসিক প্রতিবন্ধী ভবঘুরের অতর্কিত হামলায় অন্তত দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহরের বিভিন্ন স্থানে হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে তিনি পথচারীদের আঘাত করেন। আহতরা বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

​​প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ জটাচুল ও চেক শার্ট পরিহিত ওই ভবঘুরে ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে শহরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন। আজ বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তার হাতে থাকা ব্লেড দিয়ে সামনে পাওয়া পথচারীদের ওপর হামলা চালান।

 

​হামলায় আহত দুইজন দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ​প্রথম আহতের শরীরে গভীর ক্ষত হওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। ​দ্বিতীয় আহতের জখম স্থানে ৩টি সেলাই প্রয়োজন হয়েছে।

​দিনের আলোতে শহরের ব্যস্ততম রাস্তায় এমন নজিরবিহীন হামলায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তি অপ্রকৃতিস্থ হওয়ায় তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর