মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় মহান বিজয় দিবস পালিত 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ফরিদপুরের নগরকান্দা উপজেলা চত্বরে শহীদ মিনারে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

মহান বিজয় দিবস হল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত বিজয়, যা ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে অর্জিত হয়েছিল। এই দিনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন। শহীদদের আত্মত্যাগের স্মরণ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার অঙ্গীকার এবং জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার মত কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহেরাজ  সাবরিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ সামদানী, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  হাবিবুর রহমান (বাবুল) তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলিমুজ্জামান (সেলু), নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি  মাহবুব আলী, মিয়া , নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  জনাব সাইফুর রহমান( মুকুল),নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান (আসাদ), নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী (শরীফ), তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, মোহাম্মদ বাবু, মোঃ শাহাদাৎ হোসেনসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর