মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

গোলাম আযম ও নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছে : মির্জা আব্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ সময় দেখুন

সাভার, ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনো একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছে।

 

মির্জা আব্বাস আরও বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী, আর এখনো তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল।

 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে|

 

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, হীন স্বার্থে দেশকে বিভক্ত করে পরস্পরকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তিনি এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর