মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ওসমান হাদিকে প্রাকাশ্য গুলি করায় ধামরাইতে বিএনপির প্রতিবাদ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ সময় দেখুন

শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়া ও বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলায় দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়।

 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের  নেতৃত্বে ধামরাই  উপজেলা বিএনপি, যুবদল  ও বিভিন্ন  অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধামরাই পৌর শহরে প্রতিবাদ  মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন কথিত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দোসর এই দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তার প্রেতাত্মা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির সম্মুখীন করছেন তারই ধারাবাহিকতায় গতকাল শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করা হয়েছে তিনি আজকে মুমূর্ষ অবস্থায় রয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে।

 

তিনি আরও বলেন আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি ও পতিত সরকার এই দেশকে ধ্বংসের লীলা খেলায়  মেতে উঠেছে তাদেরকে প্রতিহত করতে হবে সম্মিলিত ঐক্যের মাধ্যমে, আমরা প্রশাসনের ভাইদের বলতে চাই যারা এই দুষ্কৃতকারী তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর