মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্যডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব, মোঃ আব্দুল হাই আল হাদী, সভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মোঃ দেলোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মোঃ মনির হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মোঃ জাহিদুর রহমান নবী,
যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি। অ্যাডভোকেট জিল্লুর রহমান আব্বাহয়ক আশুলিয়া স্বেচ্ছাসেবক দল, মোঃ হানিফ পলোয়ান-সহসভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, মোসাঃ জোসনা ইসলাম- সহসভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি,
মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর-সাবেক সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা যুবদল, মোঃ রবিউল ইসলাম-আশুলিয়া থানা সাধারণ সম্পাদক শ্রমিক দল, মোহাম্মদ কালাম মাতব্বর সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, সভাপতিত্ব করেন, আপেল মাহমুদ হান্নান ভুঁইয়া সাবেক সভাপতি-ইয়ারপুর ইউনিয়ন যুবদল।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ও সক্রিয় নেতৃত্ব দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Leave a Reply