মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন সমগ্র জাতি। তাঁর সুস্থতা রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় পবিপ্রবি টিএসসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন হোসেন চৌধুরী।
পবিপ্রবি’র প্রভাষক ডা.মহিবুল্লাহ রুবেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, ইউট্যাব পবিপ্রবি ইউনিট সভাপতি প্রফেসর ড. মো: মামুন অর রশীদ, সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, এন এফ এস অনুষদের ডিন প্রফেসর শহিদুল ইসলাম, প্রফেসর ড. মো: মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম,পরিচালক( অর্থ ও হিসাব) মো: জসীমউদ্দিন,ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, আরিফুর রহমান নোমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু, মাসুম বিল্লাহ, সুইন আহমেদ, মাহমুদ আল জামান লোকমান হোসেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী,কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply