মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭০০ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামে অবস্থিত সোনার বাংলা পাবলিক হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, মনোবল বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামের আমীর ডা: হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবেদ আলী ও মো: হুমায়ুন কবির

 

বক্তারা শিক্ষার্থীদের সামনে সুশিক্ষার গুরুত্ব, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

 

মতবিনিময় সভায় সোনার বাংলা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক শাহাদাৎ কবির, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবক এবং এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়; বরং এটি জীবনের পরবর্তী পথচলার ভিত্তি। সঠিক প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও মনোযোগের মাধ্যমে যেকোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

 

মতবিনিময় সভা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, আত্মবিশ্বাস ও নতুন উদ্যম সঞ্চার করে সফলভাবে সমাপ্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর