মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
oppo_1026

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে চলছে ব্যাপক প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ। রঙ তুলির আচড়, পরিচ্ছন্নতার ব্যস্ততা, বাগান পরিচর্যা—সব মিলিয়ে পুরো স্মৃতিসৌধ এলাকা এখন উৎসবমুখর সাজসজ্জায় সজ্জিত হচ্ছে।

 

আগামী ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ, বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং লাখো মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন।

 

১১ ডিসেম্বর দুপুরে সরেজমিনে জাতীয় স্মৃতিসৌধে ঘুরে দেখা যায়—কেউ স্মৃতিসৌধের দেয়ালে রঙের কাজ করছেন, কেউ দম ফেলার সুযোগ না পেয়ে ইট-বালুর কাজ নিয়ে ব্যস্ত। পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়–দিচ্ছেন পুরো এলাকা; অন্যদিকে বৈদ্যুতিক কর্মীরা লাইট ও সাউন্ড সিস্টেম ঠিকঠাক করতে কাজ করছেন।

 

এছাড়া স্মৃতিসৌধের বাগানে কর্মীরা ফুলগাছের পরিচর্যা, ঘাস ছাঁটা ও ফুল সাজানোর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এখন এক উৎসবমুখর কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

 

দিবসটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিকল্পনা। দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল।

 

সবশেষে, বিজয়ের এই গৌরবময় দিনে বীর শহীদদের স্মরণে লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ আবারও হয়ে উঠবে শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহ্যের মিলনমেলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর