মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শোভাযাত্রা ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত।

 

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল এর সামনে আলোচনা সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়।

 

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মেম্বার আলহাজ্ব মোঃ বকুল ভুঁইয়া, আলতাব হোসেন, আশুলিয়া থানা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ জাফর বিশ্বাস, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ কহিরুল ইসলাম (খাইরুল), সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধে সচেতন সমাজ গঠনই আজকের মূল চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাবেশে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

আলোচনা শেষে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর