সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা : দুই জনকে অর্থদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ‎দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আজ বুধবার (১০ ডিসেম্বর ) বিকালে বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাঘড়া এলাকায় অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর অপরাধে আরও একজনকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

‎সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন,‎“পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর