বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না : নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রার্থী ঘোষণা শুরু করলেও ভোটে জেতাই নির্বাচনের মূল লক্ষ্য নয়।

 

নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাবো বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।

 

তো নির্বাচনের লক্ষ্য কী? এনসিপির শীর্ষ নেতা বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণঅভ্যুত্থানের পরে যতটুক অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা। আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা।

 

প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে আমরা অবশ্যই বিবেচনা করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর