আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ ও মানববন্ধন। ৯ ডিসেম্বর, মঙ্গবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নাগরিকরা। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগান নিয়ে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: পপি খাতুন। উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে
সকলে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।
Leave a Reply