মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে বিএনপি প্রার্থীর জনসভা মঞ্চে অগ্নিসংযোগ : বাড়ছে অভ্যন্তরীণ উত্তেজনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফলে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের জনসভা মঞ্চে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এ ঘটনা ঘটে।

 

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ ও জনসভা আয়োজনের কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী শহিদুল আলম তালুকদারের। মনোনয়ন পাওয়ার পর তিনি বুধবার ঢাকায় থেকে বাউফলে পৌঁছাবেন এবং জনসভায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

 

দলীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে বাউফলে শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর থেকেই বাউফল উপজেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কে এম ফারুক আহমেদের অনুসারীরা জরুরি সভা ডেকে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন।

 

মঞ্চে অগ্নিসংযোগের ঘটনায় সেই উত্তেজনা আরও বেড়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

 

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর