মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং সন্মাননা প্রদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, ওসি মো: সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো: ফারুক হোসেন, পিআইও মোহাম্মদ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো: আল আমীন, প্রেসক্লাব দুমকির সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন,  দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন,  এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির, কলেজ অধ্যক্ষ জামাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীকে সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর