মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

পবিপ্রবি’র ফুটবল টুর্নামেন্টে ফিশারিজ অনুষদ ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

 

শারীরিক শিক্ষা বিভাগ কতৃক আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন ।

 

খেলায় ফিশারিজ অনুষদ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পুরস্কার বিতরণপূর্বে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.)ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহ- পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের  শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখে। শৃংখলাবোধ,পারস্পরিক সহযোগিতা,নেতৃত্ব এসব গুণাবলী  অর্জনে খেলাধুলা অপরিহার্য। পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং  সাফল্য আমাদের গর্বিত করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ও ক্রীড়ায় এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক এ কামনা করছি”।

 

পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন,চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ অংশগ্রহণ করেছে।দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রতিদিনই অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূক ও উৎসাহপূর্ণ খেলা-যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মেধা,মনোবল,প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় রুপ নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর