মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির সৌজন্য সাক্ষাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা জানান সরকারি করে সংক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার  বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এই ঘটনা ঘটে।

 

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুর রহমান,  সাধারণ সম্পাদক আল-আমীন, সহ আরও উপস্থিত ছিল খালিদ হাসান, বাইজীদ  শুভ, জোবায়ের হোসেন আবদুল্লহ, রাকিব খান,  সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর আজিমুল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নেতারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, পরিবেশ উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে তারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বলে জানান শিক্ষকরা।

 

এসময় পদবঞ্চিত ছাত্রদলের একটি গ্রুপ কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তাদের দাবি ছিল, কমিটি গঠনে সিনিয়রদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষকরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

শিক্ষকদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় শেষ করে কলেজ ত্যাগ করেন। শিক্ষকরা জানান, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তারা কোনোভাবেই দেখতে চান না এবং শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর