মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফলে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় বাউফল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটুর বাসভবনে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়। মাহফিলে তার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটু, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান জলিল, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়মুল আহমেদ লেলিন, বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ তারা এবং কৃষক দলের সদস্য সচিব মোঃ সোহেল আকন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর