শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের দাবি : ২৮তম বার্ষিকী উপলক্ষে জনসংহতি সমিতির কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ০২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে  মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা সদর  কুমারসমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ঊষাতন তালুকদার,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। সভাপতিত্ব করেন ডা. গঙ্গা মানিক চাকমা, পিসিজেএসএস-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে স্ব-স্ব অধিকার ও জাতিসত্তা সমুন্নত করে স্থায়ী ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করুন।”পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্তসমূহ বাস্তবায়নে সরকারের উপর জোর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ২৮ বছরেও এর মূল ও মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি।

 

​বিবৃতির মূল অংশ থেকে উঠে আসা প্রধান দাবিগুলো হলো:

চুক্তি অনুযায়ী গঠিত ভূমি কমিশনের মাধ্যমে দ্রুত ভূমি বিরোধ নিষ্পত্তি করা এবং ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন’ (২০১৬) এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের ক্ষমতা চুক্তির বিধান অনুযায়ী কার্যকর করা।

 

ভারতে ও দেশের অভ্যন্তরে আশ্রয় নেওয়া উপজাতি/জুম্ম শরণার্থীদের সসম্মানে পুনর্বাসন করা।

 

অঞ্চল থেকে ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারসহ সামরিক ও নিরাপত্তাজনিত সকল প্রকার অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়া।

 

বিবৃতিতে বলা হয়, চুক্তির মৌলিক শর্তগুলো বাস্তবায়নে সরকারের অনাগ্রহ ও চুক্তিবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার প্রধান কারণ। এর মধ্যে ভূমি বেদখল ও বসতি স্থাপন অন্যতম।

 

​সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর