শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শনিবার ,২৯ নভেম্বর ২০২৫, দিরাই গণ-মিলনায়তন হলে আয়োজিত এই অনুষ্ঠানটি ধামাইল সংস্কৃতির বিকাশ, চর্চা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন। স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

 

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে সাংস্কৃতিক জাগরণের আহ্বান

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার। তিনি বলেন, ধামাইল শুধু একটি নৃত্য বা সংগীতধারা নয়, এটি আমাদের মৌলিক ঐতিহ্য, আমাদের শিকড়ের গভীর ছাপ বহন করে। নতুন প্রজন্মকে এই ধারা সম্পর্কে জানানো এবং আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি, ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন,বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ সুপ্রভা রানী কর, প্রীতি রানী দাস,  বিষ্ণুপদ দাস, অমিয় রায় অশোক, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, শাহজাহান সিরাজ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় শিপলু।

 

প্রতিটি অতিথি তাদের বক্তব্যে ধামাইল সংস্কৃতিকে এগিয়ে নিতে পরিকল্পিত উদ্যোগ, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর