বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সৌদি আরবে শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’ মানে হাসিনা ‘মিথ্যাবাদী : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

লক্ষ্মীপুর, ২৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করেন। আর শেখ হাসিনাকে বলেন ‌‘কাজ্জাব’। মানে হাসিনা ‘মিথ্যাবাদী’।

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পাক বাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে। রেডিওতে ঘোষণা দিয়েছেন, যার যা কিছু হাতে আছে সবাই যুদ্ধে নেমে পড়েন।’

 

তিনি আরও বলেন, ‘ছাত্ররাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করেছে। পুলিশ হামলা করেছে। আমার বাড়িতে গিয়ে গ্রেফতার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথানত করিনি। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।’

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর