বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর গাড়িবহরে প্রাইভেটকারে আগুন : অগ্নিদগ্ধ ৪, পুড়লো শটগানও

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন

নরসিংদী, ২৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকালে শেখেরচর বাসস্ট্যান্ড এলাকার ‘হোটেল এক্স’-এর সামনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর গাড়িবহরের একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনে গুলিসহ একটি লাইসেন্সকৃত শটগানও পুড়ে যায়।

 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে নির্ধারিত জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে রওনা হন। বিকেল চারটার দিকে গাড়িবহর নরসিংদীর মাধবদী এলাকা অতিক্রম করার সময় বহরের একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়।

 

গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত নামতে সক্ষম হলেও চারজন—সাইফুল ইসলাম শান্তি, ফরহাদ আহমদ হিলালী, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান—অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রায়হান জানান, “গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে গুলিসহ একটি শটগানও পুড়ে যায়। শটগানটি আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “গাড়ি থেকে উদ্ধার করা শটগানটি লাইসেন্সকৃত। মালিক ফরহাদ আহমেদ হিলালী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি পরে থানায় এসে জিডি করবেন বলে জানিয়েছেন।”

 

বিএনপি প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “চট্টগ্রামে নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে বহরের একটি গাড়ি হিট হয়ে আগুন লেগে যায়। চারজন দগ্ধ হলেও বর্তমানে সবাই চিকিৎসাধীন। তাদের হাসপাতালে ভর্তি করানোর পর আমি চট্টগ্রামে পৌঁছেছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর