শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে এফসাকল-বাংলাদেশ এর কার্যকরি কমিটি গঠন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে সাহিত্য- সংষ্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল-বাংলাদেশ এর কমিটি গঠন হলো আজ ৫ নভেম্বর, বুধবার দুপুর ২ ঘটিকায় পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে।

 

সাহিত্য –সংষ্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” (এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার) ২০১০ সালে রংপুরের পীরগঞ্জে প্রতিষ্ঠার পর হতে সাহিত্য-সংস্কৃতির চর্চা বিকাশসহ মানবতা, শান্তি, মৈত্রী, বন্ধুত্ব, ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

 

এই সংগঠনের উদ্যোগে পীরগঞ্জে প্রতি বছর দক্ষিণ এশিয়ার সাহিত্য –সংষ্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।দেখা গেছে প্রতিবার এফসাকল এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের লেখক, কবি, সাহিত্যিক, সমাজকর্মীগণ অংশ গ্রহন করে থাকেন।

 

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ১৬ বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে।

 

আজ ৬ নভেম্বর/২৫খ্রিঃ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় পীরগঞ্জ মহিলা কলেজ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এফসাকল-বাংলাদেশ এর ২০২৬-২৭ মেয়াদের জন্য অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদকে সভাপতি ও মো. সাজেদুল ইসলাম মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।এছাড়া এফসাকল-ইয়োথ ফোরামের

জন্যও সৈয়দ রায়হান বিপ্লবকে সভাপতি ও মো. জুয়েল সরকারকে সাধারণ সম্পাদক করে একটি ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী  কমিটি গঠন করা হয়। সভায় কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা কবি,গীতিকার,বজ্রকথার সম্পাদক ও প্রকাশক জনাব সুলতান আহমেদ সোনা’র উপস্থিতিতে এ সকল কমিটি গঠন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর