বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ০৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

 

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি আরও বলেন, প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থীদের নাম স্থায়ী কমিটির অনুমোদনের পরই প্রকাশ করা হয়েছে। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর