শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

৫০ বছর ঘর করার পরও স্বামীর ভিটায় কবর হলো না রংপুরের আকলিমা বেগমের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে গতকাল রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে খুন হয়েছেন আকলিমা বেগম (৬৫)। দীর্ঘ ৫০ বছর স্বামীর সংসার করেও স্বামীর ভিটায় কবর হলো না আকলিমার ।

 

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামের মো. হাকিম মন্ডল ওরফে বাটলুর  স্ত্রী আকলিমার (৬৫) গলা কাটা লাশ উদ্ধার ও পোস্টমর্টেম করার পর স্বামীর ভিটায় তার কবর হলো না। কি কারণে আকলিমার লাশ তার স্বামী সন্তানরা বাড়ীতে নিয়ে আসলো না, এ রহস্য বের করতে এলাকাবাসী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারী কামনা করছেন।  এদিকে আকলিমার ছোট ভাই নখারপাড়া গ্রামের ওবায়দুল ইসলাম বোনের মরদেহ নিয়ে তার নিজ বাড়ীতে দাফন করেছেন মর্মে জানা গেছে।  খুনের  ঘটনায় পুলিশ বাটলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয় হয় । এ নিয়ে এলাকায় নানা মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলছেন, আকলিমার নামে কিছু জমি ছিল, তা নিয়ে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে তারা মনে করেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর