শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নামাজে আগ্রহী করতে শিশুদের জন্য পটুয়াখালীর দুমকি ছাত্রদলের মসজিদে চকলেটের ব্যবস্থা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নামাজে আগ্রহী করতে শিশুদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা ছাত্রদলের, কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুমকী উপজেলা ছাত্রদল। সে সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদল, শ্রীরামপুর ইউনিয়ন  ছাত্রদলের মোঃ আনোয়ারা গাজী, মোঃ নাজিউর রহমান রানা,মোঃ ফিরোজ হাং,মোঃ মোহিবুল্লা,মোঃনাঈম,মোঃ পারভেজ নেতৃবৃন্দ সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন।

 

আজ সোমবার (১৩ অক্টোবর) দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে পেশ ইমাম বলেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।

 

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন (সম্ভু) বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর