বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা ফিরে আসবে : আমান উল্লাহ আমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শহীদ জেহাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলনে নাজির উদ্দিন জেহাদ শহীদ হন। নব্বইয়ের ওই গণআন্দোলনে এরশাদ সরকারের পতন হয়েছিল। এরই ধারাবাহিকতায় চব্বিশের গণআন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। দেশের জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না।

 

আমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা ফিরে আসবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর