বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে : জাগপা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানব বন্ধনে “জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি -১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে। কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না।

 

তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে জান অন্যথায় এদেশের ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

 

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। মনোনয়ন বাণিজ্য হবে না। কমিশন বাণিজ্য চলবে না। দখলবাজ -চাঁদাবাজ থাকবে না।

 

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর